Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ২৯অনিবন্ধিত শিল্প নিবন্ধীকরণ ও অনুমতি গ্রহণ

বলবৎসপ্তম অধ্যায় বেসরকারি খাতে শিল্প প্রকল্প নিবন্ধন, বাতিল, অনিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান নিবন্ধীকরণ, ইত্যাদি

সপ্তম অধ্যায় বেসরকারি খাতে শিল্প প্রকল্প নিবন্ধন, বাতিল, অনিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান নিবন্ধীকরণ, ইত্যাদি

ধারা ২৯

29. অনিবন্ধিত শিল্প নিবন্ধীকরণ ও অনুমতি গ্রহণ (১) আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো কর্তৃপক্ষ বা সংস্থার আওতাধীন শিল্প প্রতিষ্ঠান ব্যতীত সকল বেসরকারি খাতে স্থাপিত সকল অনিবন্ধিত শিল্পকে গাইডলাইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধিত হইতে হইবে। (২) বিদেশে নিবন্ধিত বেসরকারি বাণিজ্যিক কোম্পানির বাংলাদেশ শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস, প্রকল্প অফিস স্থাপনের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অনুমতি গ্রহণ করিতে হইবে। (৩) এই ধারার অধীন নিবন্ধিত বা অনুমতিপ্রাপ্ত যেকোনো শিল্প উহার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচলিত আইনে নির্ধারিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হইবে। (৪) এই আইন প্রবর্তনের পূর্বে যেই সকল শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হইয়াছে বা বিদেশে নিবন্ধিত বেসরকারি বাণিজ্যিক কোম্পানির বাংলাদেশ শাখা, লিয়াজোঁ ও রিপ্রেজেন্টেটিভ অফিস, প্রকল্প অফিস স্থাপনের অনুমতি গ্রহণ করিয়াছে সেই সকল শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না।

End of ধারা ২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬