Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৩০পিপিপি প্রকল্প গ্রহণ

বলবৎঅষ্টম অধ্যায় পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

অষ্টম অধ্যায় পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

ধারা ৩০

30. পিপিপি প্রকল্প গ্রহণ (১) কোনো চুক্তিকারী কর্তৃপক্ষ, ক্ষেত্রমত, কর্তৃপক্ষ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর যেকোনো প্রকল্প অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বাইরে যেকোনো প্রকল্প চিহ্নিতক্রমে উহা পিপিপি’র মাধ্যমে বাস্তবায়নের জন্য পিপিপি প্রকল্প গ্রহণ করিতে পারিবে। (২) গভর্নিং বোর্ড, প্রয়োজনীয় ক্ষেত্রে, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর যেকোনো প্রকল্প অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বাইরের যেকোনো প্রকল্পকে পিপিপি’র ভিত্তিতে বাস্তবায়নের জন্য চুক্তিকারী কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে পারিবে; (৩) চুক্তিকারী কর্তৃপক্ষ, ক্ষেত্রমত, পিপিপি কর্তৃপক্ষ, নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিয়া জিটুজি পিপিপি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করিতে পারিবে। (৪) জিটুজি পিপিপি প্রকল্প প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এতদুদ্দেশ্যে অথবা অন্যান্য পিপিপি প্রকল্প প্রক্রিয়াকরণের জন্য প্রণীত বিধি-বিধান অনুসরণ করিতে হইবে। (৫) দেশের সামাজিক অবকাঠামো খাতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ক্ষুদ্রাকার পিপিপি প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন চুক্তিকারী কর্তৃপক্ষ, ক্ষেত্রমত পিপিপি কর্তৃপক্ষ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত গাইডলাইন অনুসরণপূর্বক সম্পন্ন করিতে পারিবে। (৬) এসকল পিপিপি প্রকল্পসমূহে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব, অর্থায়নের নানাবিধ উৎস এবং ফলপ্রদ পরিবীক্ষণ এবং মূল্যায়নের বিষয়সমূহ নিশ্চিতকল্পে বেসরকারি অংশীদার নির্বাচন প্রক্রিয়া, অর্থায়নের ধরন, অপারেশন এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত বিষয়াদি বিধি বা গাইডলাইন দ্বারা নির্ধারণ করা হইবে।

End of ধারা ৩০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬