Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৫৮শ্রম আইন, শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষা

বলবৎত্রয়োদশ অধ্যায় শ্রম আইন, শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষা

ত্রয়োদশ অধ্যায় শ্রম আইন, শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষা

ধারা ৫৮

58. শ্রম আইন, শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষা (১) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর বিধানাবলি, শিল্পাঞ্চল এবং সংশ্লিষ্ট প্রকল্প বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিযোজনসহকারে প্রযোজ্য হইবে। (২) এই আইনের অধীন কোনো অনুমতিপত্র, বরাদ্দপত্র, ইজারা, ডেভেলপার চুক্তি, পিপিপি চুক্তি বা অন্য কোনো চুক্তিতে এমন কোনো শর্ত সন্নিবেশ করা যাইবে না, যাহা শ্রমিকদের মজুরির মান, শ্রমিক অধিকার, সাধারণ জনগণের সামাজিক সুযোগ-সুবিধা, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং শিশুশ্রম নিষিদ্ধকরণ সংক্রান্ত প্রচলিত আইনের কোনো বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ হয়।

End of ধারা ৫৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬