Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৫৯শিল্পাঞ্চল বা শিল্প প্রতিষ্ঠান হস্তান্তর গ্রহণ ও প্রদান

বলবৎচতুর্দশ অধ্যায় বিবিধ

চতুর্দশ অধ্যায় বিবিধ

ধারা ৫৯

59. শিল্পাঞ্চল বা শিল্প প্রতিষ্ঠান হস্তান্তর গ্রহণ ও প্রদান (১) আপাতত বলবৎ অন্য কোনো আইন বা এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, অন্য কোনো কর্তৃপক্ষ বা সংস্থার কোনো শিল্প প্রতিষ্ঠান বা শিল্প এলাকার উন্নয়ন, পরিচালনা বা ব্যবস্থাপনার প্রয়োজন হইলে, সরকার, গভর্নিং বোর্ডের সহিত পরামর্শক্রমে, উক্ত শিল্প প্রতিষ্ঠান বা শিল্প এলাকা, পারস্পরিক সম্মত শর্তে কর্তৃপক্ষের উপর ন্যস্ত করিতে পারিবে, অনরূপভাবে কর্তৃপক্ষের কোনো শিল্পাঞ্চল কিংবা উহাতে স্থাপিত কোনো শিল্প প্রতিষ্ঠান অপর কোনো কর্তৃপক্ষ বা সংস্থার নিকট উহার উন্নয়ন, পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য হস্তান্তর করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্যে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করিতে পারিবে।

End of ধারা ৫৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬