Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ১১কমিশনারগণের বেতন, ভাতা, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

দ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

ধারা ১১

11. কমিশনারগণের বেতন, ভাতা, ইত্যাদি (১) চেয়ারপার্সন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের একজন বিচারকের সমপরিমাণ বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাইবার অধিকারী হইবেন। (২) কমিশনারগণ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমপরিমাণ বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাইবার অধিকারী হইবেন: তবে শর্ত থাকে যে, উক্ত বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি কেবল তাহাদের দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য হইবে, মেয়াদ শেষ হওয়া, পদত্যাগ কিংবা অন্য কোনোভাবে পদ শূন্য হইবার ক্ষেত্রে নয়।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬