Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ১২কমিশনের সভা

বলবৎদ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

দ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

ধারা ১২

12. কমিশনের সভা (১) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, কমিশন উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) চেয়ারপার্সন কমিশনের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত কমিশনারগণের মধ্য হইতে বয়োজ্যেষ্ঠ কমিশনার সভায় সভাপতিত্ব করিবেন। (৩) কমিশনারগণের মধ্য হইতে অন্যূন ৩ (তিন) জনের উপস্থিতিতে কমিশনের সভার কোরাম গঠিত হইবে। (৪) কমিশনের সভায় সিদ্ধান্ত গ্রহণে প্রত্যেক কমিশনারের ১ (এক)টি ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তি চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করিবেন। (৫) চেয়ারপার্সন, আবশ্যক মনে করিলে, কমিশনের কমিশনার নহেন এমন কোনো ব্যক্তিকে মতামত ও পরামর্শ প্রদান করিবার জন্য কমিশনের সভায় আমন্ত্রণ করিতে পারিবেন এবং অনুরূপভাবে আমন্ত্রিত ব্যক্তি মতামত ও পরামর্শ প্রদান করিতে পারিবেন, কিন্তু ভোটদানের অধিকারী হইবেন না। (৬) প্রতি মাসে কমিশনের কমপক্ষে ১ (এক)টি সভা অনুষ্ঠিত হইবে। (৭) কমিশনের সকল সভায় অনুষ্ঠিত আলোচনার বিষয়বস্তু ও গৃহীত সিদ্ধান্ত লিপিবদ্ধ করিতে হইবে এবং সভায় উপস্থিত সকল কমিশনার কর্তৃক উহা স্বাক্ষরিত হইবে।

End of ধারা ১২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬