Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ১৯শৃঙ্খলা-বাহিনীর ক্ষেত্রে অনুসরণীর পদ্ধতি

বলবৎতৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার

তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার

ধারা ১৯

19. শৃঙ্খলা-বাহিনীর ক্ষেত্রে অনুসরণীর পদ্ধতি (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেনো, শৃঙ্খলা-বাহিনী বা ইহার কোনো সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে কমিশন নিজ উদ্যোগে বা কোনো আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে প্রতিবেদন চাহিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন চাওয়া হইলে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের নিকট একটি প্রতিবেদন দাখিল করিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর কমিশন- (ক) সন্তুষ্ট হইলে, এই বিষয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করিবে না; (খ) সন্তুষ্ট না হইলে, কমিশন সংশ্লিষ্ট বিষয়ে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট সুপারিশ পেশ করিবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন কমিশনের নিকট হইতে কোনো সুপারিশ প্রাপ্তির ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান ইহার গৃহীত কার্যক্রম সম্পর্কে লিখিতভাবে কমিশনকে অবহিত করিবে: তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কমিশনকে অবহিত না করিলে, অথবা গৃহীত কার্যক্রম কমিশনের নিকট সন্তোষজনক বিবেচিত না হইলে, কমিশন স্বপ্রণোদিতভাবে এই আইনের অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত বিধান অনুসরণ করিয়া প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে।

End of ধারা ১৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬