Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ১৮অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের ক্ষমতা

বলবৎতৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার

তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার

ধারা ১৮

18. অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের ক্ষমতা (১) তদন্তকালে যেক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত কমিশনার বা কমিশনের নিকট প্রতীয়মান হয় যে, ভুক্তভোগী অবিলম্বে বিশেষ কোনো সহায়তা বা সুরক্ষা না পাইলে গুরুতর ক্ষতির সম্মুখীন হইবেন, সেইক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত কমিশনার বা কমিশন যথোপযুক্ত কর্তৃপক্ষকে লিখিত আদেশ দ্বারা অন্তর্বর্তীকালীন সহায়তা, সুরক্ষা বা অন্য কোনো প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবে এবং ক্ষমতাপ্রাপ্ত কমিশনার বা কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত আদেশ বাস্তবায়ন করিবে। (২) কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চলাকালীন কমিশন উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ অন্তবর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ বা সুপারিশ করিতে পারিবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে উক্ত নির্দেশ বা সুপারিশ কার্যকর করিবে।

End of ধারা ১৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬