Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ১৭মধ্যস্থতা ও সমঝোতা

বলবৎতৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার

তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার

ধারা ১৭

17. মধ্যস্থতা ও সমঝোতা (১) ধারা ১৬ এর উপ-ধারা (৫) এর দফা (খ) এর অধীন অভিযোগ নিষ্পত্তি হইবার পূর্বে যেকোনো পর্যায়ে উভয়পক্ষ যদি অভিযোগের বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করিতে আগ্রহী হয়, তাহা হইলে কমিশন, তদন্ত বা প্রতিকার প্রদানের প্রক্রিয়া স্থগিত করিয়া বিষয়টি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করিতে পারিবে এবং উক্ত মধ্যস্থতা সফল না হইলে, যেক্ষেত্রে কার্যধারা স্থগিত রাখা হয়, সেইক্ষেত্রে কার্যধারা যেই পর্যায়ে স্থগিত হইয়াছিল, সেই পর্যায় হইতে পুনরায় আরম্ভ করিবে: তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে মধ্যস্থতা চলাকালীন তদন্ত বা প্রতিকার প্রদানের প্রক্রিয়া স্থগিত করা হয়, সেইক্ষেত্রে অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে মধ্যস্থতা কার্যক্রম সম্পন্ন করিতে হইবে। (২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, কমিশন এক বা একাধিক ব্যক্তিকে মধ্যস্থতা বা সমঝোতার জন্য নিয়োগ করিতে পারিবে। (৩) কমিশন, মধ্যস্থতা ও সমঝোতাকারীর নিয়োগের পদ্ধতি এবং ক্ষমতা প্রবিধান দ্বারা নির্ধারণ করিতে পারিবে। (৪) কমিশন, মীমাংসা কার্যকর করিবার উদ্দেশ্যে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করিয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাহার প্রতিনিধি বরাবর যথাযথ পরিমাণ ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ প্রদান করিতে পারিবে।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬