জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ২সংজ্ঞা
প্রথম অধ্যায় প্রারম্ভিক
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন; (খ) “কমিশনার” অর্থ কমিশনের কোনো কমিশনার এবং চেয়ারপার্সনও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (গ) “চেয়ারপার্সন” অর্থ কমিশনের চেয়ারপার্সন এবং চেয়ারপার্সন হিসাবে দায়িত্বপালনরত কোনো ব্যক্তি; (ঘ) “তদন্ত” অর্থ মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা নির্ধারণ, ইহার প্রকৃতি ও কারণ নিরূপণ, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান শনাক্তকরণ, দায়-এর পরিধি নির্ধারণ এবং সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুতের প্রক্রিয়া; (ঙ) “দণ্ডবিধি” অর্থ The Penal Code, 1860 (Act No. XLV of 1860); (চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ছ) “ফৌজদারি কার্যবিধি” অর্থ The Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (জ) “ব্যক্তি” অর্থ প্রাকৃতিক সত্তাবিশিষ্ট কোনো ব্যক্তি এবং ইহাতে কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারী কারবার, কর্পোরেশন, ফার্ম, সমিতি, সংঘ বা ব্যক্তিসমষ্টি, সংবিধিবদ্ধ হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে; (ঝ) “মানবাধিকার” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বা বলবৎ যেকোনো আইন দ্বারা নিশ্চিত কোনো মানবাধিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত এবং বাংলাদেশে প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত মানবাধিকার এবং বাংলাদেশে প্রচলিত আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার; (ঞ) “দেওয়ানি কার্যবিধি” অর্থ The Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908); (ট) “সরকারি কর্মচারী” অর্থ The Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 21-এ বর্ণিত ব্যক্তি; (ঠ) “সংবিধান” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান; (ড) “সুপ্রীম কোর্ট” অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্ট; (ঢ) “সাক্ষ্য আইন” অর্থ The Evidence Act, 1872 (Act No. I of 1872); (ণ) “শৃঙ্খলা-বাহিনী” অর্থ- (অ) সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী; (আ) পুলিশ-বাহিনী; (ই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্যাটালিয়ন আনসার; (ঈ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); (উ) বাংলাদেশ কোস্ট গার্ড (কোস্ট গার্ড); (ঊ) সরকারি গোয়েন্দা সংস্থাসমূহ; (ঋ) সরকারি তদন্তকারী সংস্থাসমূহ; (এ) The Armed Police Battalions Ordinance, 1979 (Ordinance No. XXV of 1979)-এর অধীন গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বা অন্য কোনো বাহিনী; (ঐ) উল্লিখিত এক বা একাধিক বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনী বা যৌথ বাহিনী; বা (ও) আইনের দ্বারা ঘোষিত যেকোনো শৃঙ্খলা-বাহিনী।