জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ৩জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা
বলবৎ
দ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা
ধারা ৩
3. জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৩ নং আইন) এর মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হইবে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে মানবাধিকার সুরক্ষা ও উহার উন্নয়ন সাধন করিবে। (৩) কমিশনের স্থায়ী ধারাবাহিকতা থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, ইহার যেকোনো ধরনের সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।