জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ২৩সমন জারি
বলবৎ
তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার
ধারা ২৩
23. সমন জারি (১) এই আইনের অধীন ক্ষমতাপ্রাপ্ত কমিশনার বা কমিশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার স্বাক্ষরে সমন জারি করা হইবে। (২) প্রত্যেক সমন উহাতে উল্লিখিত ব্যক্তির নিকট, এবং যেক্ষেত্রে তাহা সম্ভব না হয়, সেইক্ষেত্রে তাহার সর্বশেষ জ্ঞাত বাসস্থানের ঠিকানায় সরবরাহ করিয়া বা রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করিয়া জারি করা হইবে এবং ইহা ছাড়াও উপযুক্ত ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির যেকোনো মাধ্যমে প্রেরণ করা যাইবে। (৩) যেই ব্যক্তির নিকট সমন জারি করা হয় তিনি উহাতে উল্লিখিত সময় ও স্থানে কমিশনের সম্মুখে উপস্থিত থাকিবেন এবং কমিশন কর্তৃক তাহাকে জিজ্ঞাসিত সকল প্রশ্নের জবাব দিবেন এবং তাহার নিকট হইতে যাচিত এবং তাহার দখলে আছে এইরূপ সকল দলিল সমনের মর্মার্থ অনুসারে উপস্থাপন করিবেন।