জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ২৪ক্ষতিপুরণ আদায়ের পদ্ধতি
তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার
ধারা ২৪
24. ক্ষতিপুরণ আদায়ের পদ্ধতি (১) এই আইনের অধীন আরোপিত ক্ষতিপূরণের অর্থ দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি হইতে আদায়যোগ্য হইবে। (২) এই আইনের অধীন ক্ষতিপূরণের অনাদায়ী অর্থ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, কালেক্টরের মাধ্যমে আদায় করা যাইবে এবং অনাদায়ী অর্থ আদায়ের জন্য কমিশন এখতিয়ারসম্পন্ন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, কালেক্টরের নিকট অনুরোধপত্র প্রেরণ করিলে উহার ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ধারা ৩৮৬ ও ৩৮৭ এর প্রক্রিয়া অনুসারে অর্থ আদায় প্রক্রিয়া আরম্ভ হইবে এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, অনাদায়ী অর্থ আদায়ের জন্য ফৌজদারি কার্যবিধিতে জরিমানা আদায়ের জন্য বর্ণিত পদ্ধতিতে পরোয়ানা জারি করিতে পারিবেন এবং জারির পর অনাদায়ী সম্পূর্ণ অর্থ বা উহার কোনো অংশের জন্য দায়ী ব্যক্তিকে অনধিক ৩ (তিন) মাস অথবা পরিশোধ হওয়া পর্যন্ত, যাহা পূর্বে ঘটে, কারাদণ্ডের আদেশ প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এ বর্ণিত পদ্ধতি ছাড়াও প্রয়োজনে Public Demands Recovery Act, 1913 (ACT NO. III OF 1913) অনুযায়ী ক্ষতিপূরণের অনাদায়ী অর্থ আদায় করা যাইবে।