জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ২৫কমিশনের বার্ষিক প্রতিবেদন
তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার
ধারা ২৫
25. কমিশনের বার্ষিক প্রতিবেদন (১) প্রতি বৎসরের ৩১ মার্চ তারিখের মধ্যে কমিশন উহার পূর্ববর্তী বৎসরের কার্যাবলি সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট পেশ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন পেশকৃত প্রতিবেদনের সহিত একটি পৃথক বিবরণী থাকিবে, যাহাতে, অন্যান্যের মধ্যে, কমিশনের সুপারিশ অনুসারে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ করা না হইলে, প্রয়োজনীয় কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ না করিবার কারণ, কমিশন যতদূর অবগত ততদূর, লিপিবদ্ধ থাকিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন দাখিল করিবার ৭ (সাত) দিনের মধ্যে কমিশন উহার ওয়েসবাইটে উক্ত প্রতিবেদন প্রকাশ করিবে এবং উক্ত প্রতিবেদন মূল্যায়ন এবং কমিশনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে পরামর্শ গ্রহণের লক্ষ্যে মানবাধিকার রক্ষায় নিয়োজিত নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক মতবিনিময় সভার আয়োজন করিবে।