জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ২৮বিচারাধীন বিষয় সম্পর্কে গৃহীতব্য ব্যবস্থা
বলবৎ
তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার
ধারা ২৮
28. বিচারাধীন বিষয় সম্পর্কে গৃহীতব্য ব্যবস্থা (১) আদালতে বিচারাধীন কোনো বিষয়ে কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনা করিবে না: তবে শর্ত থাকে যে, উল্লিখিত বিষয়ের সহিত যদি মানবাধিকার লঙ্ঘনের বিষয় জড়িত থাকে, সেইক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের অনুমোদনক্রমে কমিশন বিষয়টির উপর তদন্ত পরিচালনা করিতে পারিবে এবং তদন্ত প্রতিবেদন আদালতের নিকট উপস্থাপন করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত আদালতে উপস্থাপিত তদন্ত প্রতিবেদন উক্ত আদালতের কার্যধারায় সাক্ষ্য আইনের অধীন সাক্ষ্য হিসাবে গণ্য হইবে।