জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ২৯কমিশনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা
বলবৎ
তৃতীয় অধ্যায় অভিযোগ, তদন্ত ও প্রতিকার
ধারা ২৯
29. কমিশনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা ধারা ১৫ এর উপ-ধারা (১) এবং ধারা ১৬ এর উপ-ধারা (৮) এ উল্লিখিত পুনর্বিবেচনার ক্ষেত্রসমূহ ব্যতীত, কমিশনের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত প্রদানের তারিখ হইতে পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কোনো পক্ষ পুনর্বিবেচনার আবেদন করিতে পারিবে এবং কমিশন উক্ত আবেদন দায়ের হইবার পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ইহা নিষ্পত্তি করিবে: তবে শর্ত থাকে যে, কোনো আদেশের বিরুদ্ধে কেবল একবার পুনর্বিবেচনার আবেদন করা যাইবে।