জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ৯চেয়ারপার্সন ও কমিশনারের অপসারণ
দ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা
ধারা ৯
9. চেয়ারপার্সন ও কমিশনারের অপসারণ (১) সুপ্রীম কোর্টের কোনো বিচারক যেইরূপ পদ্ধতিতে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ব্যতীত চেয়ারপার্সন বা কোনো কমিশনারকে অপসারণ করা যাইবে না এবং সুপ্রীম কোর্টের বিচারকগণের জন্য অনুসরণীয় আচরণবিধি চেয়ারপার্সন এবং কমিশনারগণের জন্য প্রযোজ্য হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেনো, রাষ্ট্রপতি চেয়ারপার্সন বা অন্য কোনো কমিশনারকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবেন, যদি তিনি- (ক) কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া বা অপ্রকৃতিস্থ ঘোষিত হন; (খ) চেয়ারপার্সন বা কমিশনার হওয়া সত্ত্বেও পারিশ্রমিকের বিনিময়ে স্বীয় দায়িত্ব বহির্ভূত অন্য কোনো পদে নিয়োজিত হন; (গ) কোনো ফৌজদারি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হন; (ঘ) বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন; (ঙ) এই আইনের ধারা ৬ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত কোনো অযোগ্যতার অবস্থা তৈরি হয়।