Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ৮চেয়ারপার্সন ও কমিশনার নিয়োগ বিষয়ক সুপারিশ

বলবৎদ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

দ্বিতীয় অধ্যায় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

ধারা ৮

8. চেয়ারপার্সন ও কমিশনার নিয়োগ বিষয়ক সুপারিশ কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে, এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বাছাই কমিটি- (ক) গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত বা মনোনয়ন আহ্বান করিবে, ইহা ছাড়াও উহার বিবেচনায় উপযুক্ত ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য স্বীয় উদ্যোগে সংগ্রহ করিতে পারিবে; (খ) দাখিলকৃত দরখাস্ত ও মনোনয়নসমূহ এবং স্বীয় উদ্যোগে সংগৃহীত তথ্যাদি যাচাই-বাছাই করিবে; (গ) উক্তরূপ যাচাই-বাছাইপূর্বক বাছাই কমিটির বিবেচনায় যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করিবে; এবং (ঘ) উপরিউক্ত কার্যধারা সমাপ্তির পর নিয়োগযোগ্য চেয়ারপার্সন বা কমিশনারের প্রতিটি পদের বিপরীতে ২ (দুই) জন প্রার্থীর নামসহ একটি তালিকা সুপারিশ আকারে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করিবে।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬