গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
ধারা ১০শৃঙ্খলা-বাহিনীর ক্ষেত্রে বিশেষ বিধান
ধারা ১০
10. শৃঙ্খলা-বাহিনীর ক্ষেত্রে বিশেষ বিধান শৃঙ্খলা-বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ডার বা দলনেতা যদি- (ক) ধারা ৫, ৬, ৭, ৮ ও ৯ এ উল্লিখিত যেকোনো অপরাধ, অতঃপর উক্ত অপরাধ বলিয়া উল্লিখিত, সংঘটনে অধস্তনদের আদেশ, অনুমতি, সম্মতি, অনুমোদন বা প্ররোচনা দেন অথবা উক্ত অপরাধে নিজেই অংশগ্রহণ করেন; (খ) উক্ত অপরাধ সংঘটনের সহিত জড়িত কোনো পরিকল্পনা বা কার্যকলাপের সহিত যুক্ত থাকেন; (গ) শৃঙ্খলা বজায় রাখিবার অথবা অধস্তনদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান করিবার দায়িত্ব পালনে ব্যর্থ হন বা অবহেলা করেন, যাহার ফলে তাহার অধস্তনরা উক্ত অপরাধ সংঘটন করেন; অথবা (ঘ) এইরূপ কোনো তথ্য জানেন, বা এইরূপ কোনো তথ্য যাহা তাহার অবগতিতে ছিল মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে, বা এইরূপ কোনো তথ্য সচেতনভাবে উপেক্ষা করেন যাহা স্পষ্টভাবে নির্দেশ করে যে, তাহার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণাধীন অধস্তন কোনো ব্যক্তি উল্লিখিত অপরাধ সংঘটন করিতেছেন বা সংঘটন করিতে যাইতেছেন এবং উক্ত অপরাধ সংঘটন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন; তাহা হইলে তিনিও মূল অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডিত হইবেন। ব্যাখ্যা-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,- (অ) “নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান” অর্থ অধস্তনদের আদেশ দেওয়ার ক্ষমতা এবং এই ধরনের আদেশ পালনের নিশ্চয়তা বিধানের সক্ষমতা; এবং (আ) ভিন্নরূপ সাক্ষ্যপ্রমাণের অবর্তমানে আদালত অনুমান করিতে পারিবে যে, শৃঙ্খলা-বাহিনীর অধস্তনের ওপর ঊর্ধ্বতনের নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান ছিল।