Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ১১শৃঙ্খলা-বাহিনীর সদস্য নহে এইরূপ ঊর্ধ্বতন ব্যক্তির ক্ষেত্রে বিশেষ বিধান

বলবৎ

ধারা ১১

11. শৃঙ্খলা-বাহিনীর সদস্য নহে এইরূপ ঊর্ধ্বতন ব্যক্তির ক্ষেত্রে বিশেষ বিধান শৃঙ্খলা বাহিনীর সদস্য নহে এইরূপ কোনো ঊর্ধ্বতন ব্যক্তি যদি ধারা ৫, ৬, ৭, ৮ ও ৯ এ উল্লিখিত- (ক) কোনো অপরাধ, অতঃপর উক্ত অপরাধ বলিয়া উল্লিখিত, সংঘটন সম্পর্কিত এইরূপ কোনো তথ্য জানেন, অথবা সচেতনভাবে উপেক্ষা করেন যাহা স্পষ্টভাবে নির্দেশ করে যে, তাহার নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধানাধীন অধস্তন কোনো ব্যক্তি উক্ত অপরাধ সংঘটন করিতেছেন বা সংঘটন করিতে যাইতেছেন; (খ) উক্ত অপরাধের সহিত জড়িত কার্যকলাপের ক্ষেত্রে দায়িত্ব পালন বা কর্তৃত্ব প্রয়োগ করেন কিংবা উক্ত অপরাধ সংঘটনের সহিত জড়িত কোনো পরিকল্পনায় যুক্ত থাকেন; অথবা (গ) উক্ত অপরাধ প্রতিরোধ বা দমনে অথবা তদন্ত ও বিচারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দাখিল করিবার জন্য তাহার কর্তৃত্বাধীন সকল ধরনের প্রয়োজনীয় ও যুক্তিসঙ্গত ব্যবস্থা নিতে ব্যর্থ হন বা বিরত থাকেন; সেইক্ষেত্রে উক্ত ঊর্ধ্বতন ব্যক্তিও মূল অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডিত হইবেন। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান” অর্থ অধস্তনদের আদেশ দেওয়ার ক্ষমতা এবং এই ধরনের আদেশ পালনের নিশ্চয়তা বিধানের সক্ষমতা।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬