Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ১২চলমান অপরাধ

বলবৎ

ধারা ১২

12. চলমান অপরাধ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, গুম একটি চলমান অপরাধ হিসাবে বিবেচিত হইবে, যতক্ষণ না অপরাধ সংঘটনকারী গুম হওয়া ব্যক্তির অবস্থান, অবস্থা বা পরিণতি প্রকাশ করে অথবা যতক্ষণ না উল্লিখিত বিষয়সমূহ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়: তবে শর্ত থাকে যে, গুম হওয়া ব্যক্তি মৃত বলিয়া নিশ্চিত হওয়া গেলে, তাহার মরদেহ বা অবশিষ্টাংশের অবস্থান শনাক্ত এবং তাহা আইনানুগ ওয়ারিশগণের নিকট হস্তান্তর না করা পর্যন্ত উক্ত অপরাধ সমাপ্ত হইয়াছে বলিয়া গণ্য করা যাইবে না।

End of ধারা ১২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬