গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
ধারা ১৯বিচার
বলবৎ
ধারা ১৯
19. বিচার (১) এই আইনের অধীন গুমের অপরাধের বিচার কেবল এখতিয়ারসম্পন্ন দায়রা জজ আদালত কর্তৃক বিচার্য হইবে। (২) এই আইনের অধীন অপরাধের বিচার অভিযোগ গঠনের ৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে সম্পন্ন করিতে হইবে। (৩) যদি উপ-ধারা (২) এ বর্ণিত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত না করা যায় তাহা হইলে বিচারিক আদালত কর্তৃক উপযুক্ত কারণ লিপিবদ্ধ করিয়া পরবর্তী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে বিচার কার্য সমাপ্ত করিতে হইবে এবং অবিলম্বে উক্ত কারণ লিপিবদ্ধ করিয়া সুপ্রীম কোর্টের নিকট একটি প্রতিবেদন প্রেরণ করিতে হইবে।