গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
ধারা ২০আদালতের এখতিয়ার
ধারা ২০
20. আদালতের এখতিয়ার (১) এই আইনের অধীন এখতিয়ারসম্পন্ন আদালত অপরাধ আমলে গ্রহণ ও বিচার করিতে পারিবে, যদি- (ক) অপরাধটি বাংলাদেশের এখতিয়ারাধীন ভূখন্ডে, দূতাবাসে বা বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ, বিমান বা অন্য কোনো যানে সংঘটিত হয়; বা (খ) অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক হন; বা (গ) গুম হওয়া ব্যক্তি বাংলাদেশের নাগরিক হন। (২) যেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি আদালতের এখতিয়ারাধীন এলাকায় উপস্থিত থাকেন, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক হউক বা না হউক, আদালতে তাহার বিচার চলিতে থাকিবে, যতক্ষণ না বাংলাদেশ কর্তৃক স্বীকৃত কোনো আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের নিকট উক্ত অভিযুক্ত ব্যক্তিকে সমর্পণ করা হয় কিংবা আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসারে বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের নিকট উক্ত অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তর বা প্রত্যর্পণ করে।