Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ২৩ক্ষতিপূরণ ও উহা আদায়ের পন্থা

বলবৎ

ধারা ২৩

23. ক্ষতিপূরণ ও উহা আদায়ের পন্থা (১) এখতিয়ারসম্পন্ন দায়রা আদালত এই আইনের অধীন আরোপিত অর্থদণ্ডকে ক্ষতিপূরণ হিসাবে গণ্য করিবে এবং উক্ত অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগীকে প্রদান করিবে, দণ্ডিত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি হইতে উক্ত অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থ আদায়যোগ্য হইবে এবং এইরূপ ক্ষেত্রে উক্ত সম্পত্তির উপর অন্যান্য দাবি অপেক্ষা উক্ত অর্থদণ্ড বা ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাইবে: তবে শর্ত থাকে যে, অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থ দণ্ডিত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি হইতে আদায় করা সম্ভব না হইলে রাষ্ট্র ভুক্তভোগীকে উহা প্রদানে বাধ্য থাকিবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, এখতিয়ারসম্পন্ন দায়রা আদালত সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে দণ্ডিত ব্যক্তির স্থাবর বা অস্থাবর বা উভয়বিধ সম্পত্তির তালিকা প্রস্তুতক্রমে ক্রোক ও নিলাম বিক্রয় বা ক্রোক ব্যতীত সরাসরি নিলামে বিক্রয় করিয়া বিক্রয়লব্ধ অর্থ আদালতে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলার কালেক্টরকে নির্দেশ প্রদান করিতে পারিবে।

End of ধারা ২৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬