Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ২৪অপরাধের আমলযোগ্যতা, জামিনঅযোগ্যতা, আপোসঅযোগ্যতা ইত্যাদি

বলবৎ

ধারা ২৪

24. অপরাধের আমলযোগ্যতা, জামিনঅযোগ্যতা, আপোসঅযোগ্যতা ইত্যাদি (১) এই আইনের অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিনঅযোগ্য এবং আপসঅযোগ্য হইবে। (২) এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ সংঘটনে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হইবে না, যদি- (ক) তাহাকে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ দেওয়া না হয়; এবং (খ) তাহার বিরুদ্ধে আনীত অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হইবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে মর্মে এখতিয়ারসম্পন্ন আদালত সন্তুষ্ট হন। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত কোনো ব্যক্তি নারী বা শিশু হইলে কিংবা শারীরিকভাবে অসুস্থ (sick or infirm) হইলে, উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হইবে না মর্মে এখতিয়ারসম্পন্ন আদালত সন্তুষ্ট হইলে তাহাকে জামিনে মুক্তি দেওয়া যাইবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬