Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ২৮ভুক্তভোগীর অধিকার

বলবৎ

ধারা ২৮

28. ভুক্তভোগীর অধিকার (১) নিম্নবর্ণিত বিষয়ে ভুক্তভোগীর তথ্য জানিবার অধিকার থাকিবে, যথা:- (ক) গুম সম্পর্কিত বিস্তারিত ঘটনা ও পারিপার্শ্বিকতা; (খ) গুম সম্পর্কিত তদন্তের অগ্রগতি ও ফলাফল; এবং (গ) গুম হওয়া ব্যক্তির অবস্থান, অবস্থা বা পরিণতি। (২) ভুক্তভোগীদের গুম সম্পর্কিত সংগঠন গঠন এবং স্বাধীনভাবে উহার কার্যক্রমে অংশগ্রহণের অধিকার থাকিবে। (৩) যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভুক্তভোগীদের সহায়তা করিতে পারিবে। (৪) ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (২০০০ সনের ৬ নং আইন) এর অধীন সরকারি আইনগত সহায়তা পাইবার অধিকার থাকিবে। (৫) গুম হওয়া ব্যক্তিকে অনুসন্ধান বা শনাক্ত করিবার উদ্দেশ্যে কিংবা গোপন আটকের ক্ষেত্রে, মুক্ত করিবার উদ্দেশ্যে কিংবা মৃত্যুর ঘটনায় উক্ত ব্যক্তির দেহাবশেষ শনাক্ত, দাফন-কাফন বা সৎকার ও ফেরত দেওয়ার উদ্দেশ্যে উপযুক্ত শৃঙ্খলা-বাহিনী ও অন্যান্য ব্যক্তি বা কর্তৃপক্ষ যথাযথ সকল ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিবে।

End of ধারা ২৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬