গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
ধারা ৩২গুমসংক্রান্ত তথ্যভাণ্ডার
ধারা ৩২
32. গুমসংক্রান্ত তথ্যভাণ্ডার (১) এই আইনের অধীন সরকারের তত্ত্বাবধানে একটি তথ্যভাণ্ডার (database) থাকিবে যেখানে গুম হওয়া ব্যক্তি বা ব্যক্তিদের তথ্য সংরক্ষিত থাকিবে। (২) উক্ত তথ্যভাণ্ডারে নিম্নরূপ তথ্য অন্তর্ভুক্ত থাকিবে, যথা:- (ক) গুম হওয়া, গুম হইতে উদ্ধারকৃত ব্যক্তি এবং গুমের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত সন্তানদের নাম, পিতা ও মাতার নাম, লিঙ্গ, বয়স, পেশা, ঠিকানা; (খ) নিখোঁজ হইবার তারিখ, স্থান, প্রেক্ষাপট ও সম্ভাব্য কারণ (যেমন, রাজনৈতিক মতাদর্শ, পেশাগত দ্বন্দ্ব, ফৌজদারি মামলা, পারিবারিক বিরোধ বা সামাজিক প্রেক্ষাপট, ইত্যাদি); (গ) পরিবারের পক্ষ হইতে দাখিলকৃত অভিযোগ ও প্রাথমিক সাক্ষ্য; (ঘ) অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহের পরিচয় (যেমন, বাহিনীর নাম, ইউনিট, পদবি, দায়িত্বকাল, তদন্ত, আদালতের আদেশ এবং আপিলের অবস্থা); (ঙ) ক্ষতিপূরণ ও পুনর্বাসনসংক্রান্ত তথ্য; এবং (চ) সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত অন্যান্য বিষয়াদি। (৩) তথ্যভাণ্ডারের উপাত্ত বিশ্লেষণ, গুমের শিকার ব্যক্তিদের অনুসন্ধান এবং ভুক্তভোগীদের পুনর্বাসনের ক্ষেত্রে সমতা নিশ্চিতকরণে একটি সুনির্দিষ্ট লিঙ্গ ও শিশু-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি প্রবর্তন করা হইবে। (৪) ব্যক্তিগত নিরাপত্তা ও তদন্তের স্বার্থে তথ্যভান্ডারে এতদ্সংক্রান্ত সকল তথ্য সংরক্ষিত থাকিবে, তবে জনস্বার্থে, উহার সার-সংক্ষেপিত অংশ প্রকাশযোগ্য হইবে।