গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
ধারা ৩৩ব্যাপক (widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (systematic) সংঘটিত গুম সংক্রান্ত বিশেষ বিধান
বলবৎ
ধারা ৩৩
33. ব্যাপক (widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (systematic) সংঘটিত গুম সংক্রান্ত বিশেষ বিধান (১) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের section 3(2)(a) এ উল্লিখিত Crimes against humanity এর অন্তর্ভুক্ত ব্যাপক (widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (systematic) সংঘটিত Enforced Disappearance অপরাধের ক্ষেত্রে উক্ত আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে। (২) কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের section 3(2)(a) এর অধীন কোনো কার্যধারা চলমান থাকিলে একই ঘটনায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে কোনো কার্যক্রম পরিচালনা করা যাইবে না।