গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
ধারা ৩৪আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট তদন্ত প্রতিবেদন, মামলা, ইত্যাদি প্রেরণ
ধারা ৩৪
34. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট তদন্ত প্রতিবেদন, মামলা, ইত্যাদি প্রেরণ (১) এই আইনের অধীন তদন্ত প্রতিবেদন পর্যালোচনাক্রমে এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে, দাখিলকৃত অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীন বিচার্য, তাহা হইলে তদন্ত প্রতিবেদন ও সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ উক্ত আইনের অধীন চীফ প্রসিকিউটর বরাবর প্রেরণ করিতে হইবে। (২) রায় প্রদানের পূর্বে বিচার পর্যায়ে এখতিয়ারসম্পন্ন দায়রা আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে, মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীন বিচার্য, সেইক্ষেত্রে এখতিয়ারসম্পন্ন দায়রা আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর প্রেরণ করিবে এবং উক্তরূপ কোনো মামলা প্রাপ্ত হইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উক্ত আইনের অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। (৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, এখতিয়ারসম্পন্ন আদালত হইতে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন অথবা এখতিয়ারসম্পন্ন আদালতের মতামতসহ প্রাপ্ত নথি পর্যালোচনাপূর্বক যেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চীফ প্রসিকিউটর মনে করেন যে, অতিরিক্ত সাক্ষ্যপ্রমাণ ও দলিলপত্রাদি সংগ্রহের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেইক্ষেত্রে অধিকতর তদন্ত পরিচালনায় আইনগত কোনো বাধা থাকিবে না।