স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬
ধারা ১৪গ্রেফতারকৃত ব্যক্তিকে সোপর্দ ও আলামত হস্তান্তর
বলবৎ
তৃতীয় অধ্যায় ইউনিটের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি
ধারা ১৪
14. গ্রেফতারকৃত ব্যক্তিকে সোপর্দ ও আলামত হস্তান্তর ইউনিটের কোনো সদস্য কোনো ব্যক্তিকে গ্রেফতার বা কোনো আলামত জব্দ করিলে, ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে গ্রেফতারকৃত ব্যক্তিকে বা জব্দকৃত আলামত অনতিবিলম্বে নিকটবর্তী থানা কর্তৃপক্ষের হেফাজতে সোপর্দ বা হস্তান্তর করিবেন এবং এতদ্সংক্রান্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করিবেন।