Skip to content

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

ধারা ১৫ফৌজদারি অপরাধ তদন্ত

বলবৎচতুর্থ অধ্যায় ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম

চতুর্থ অধ্যায় ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম

ধারা ১৫

15. ফৌজদারি অপরাধ তদন্ত (১) আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শক যেকোনো সময় মহাপরিচালককে কোনো ফৌজদারি অপরাধ তদন্তের নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) মহাপরিচালক, ইউনিটে কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহেন, এইরূপ কোনো সদস্যকে উক্তরূপ ফৌজদারি অপরাধ তদন্তের দায়িত্ব প্রদান করিতে পারিবেন। (৩) তদন্তকালে ফৌজদারি কার্যবিধি ও Police Regulations, 1943-সহ সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করিতে হইবে। (৪) তদন্ত কার্য পরিচালনার প্রয়োজনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ থাকিবে এবং জব্দকৃত মালামাল আদালতের আদেশমতে বা সরকারের বিধি মোতাবেক নিষ্পত্তি করিতে হইবে।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬