আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ১৭শৃঙ্খলা ও আচরণ
বলবৎ
পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ
ধারা ১৭
17. শৃঙ্খলা ও আচরণ (১) এই আইনের অধীন ইউনিটের সদস্যদের শৃঙ্খলা ও আচরণ এবং বিভাগীয় কার্যধারা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান বিধি অথবা, ক্ষেত্রমত, পুলিশ বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য বিধি বা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধানাবলি অনুসরণ করিতে হইবে। (২) এই আইন, বিধি, প্রবিধান ও সরকারের নির্দেশনা সাপেক্ষে, যদি থাকে, পুলিশ মহাপরিদর্শক ইউনিটের সকল সদস্যের জন্য শৃঙ্খলা ও আচরণ সম্পর্কিত নির্দেশাবলি জারি করিতে পারিবেন।