আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ১৮সংগঠন, মিডিয়া বা সংবাদপত্রে অংশগ্রহণের সীমাবদ্ধতা
বলবৎ
পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ
ধারা ১৮
18. সংগঠন, মিডিয়া বা সংবাদপত্রে অংশগ্রহণের সীমাবদ্ধতা (১) ইউনিটের কোনো সদস্য কোনো সংগঠনের সদস্য হইতে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উহার সহিত কোনো প্রকার সংশ্লিষ্টতা রাখিতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, ইউনিটের কোনো সদস্য পেশাগত দক্ষতা বৃদ্ধি বা আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্বার্থে পেশাজীবী সংঘ বা সংগঠনের সদস্য হইতে পারিবেন। (২) ইউনিটের কোনো সদস্য যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রে কোনো প্রকার তথ্য অথবা অন্য প্রকার দলিল প্রকাশ করিতে পারিবেন না বা প্রকাশে সহযোগিতা করিতে পারিবেন না অথবা প্রকাশ করিবার কারণ হইবেন না।