Skip to content

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬

ধারা ১৯বিভাগীয় ব্যবস্থার ক্ষেত্রে অভিযোগ

বলবৎপঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ

পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ

ধারা ১৯

19. বিভাগীয় ব্যবস্থার ক্ষেত্রে অভিযোগ (১) ইউনিটের কোনো সদস্য নিম্নবর্ণিত কোনো কর্ম বা আচরণ করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু করা যাইবে, যথা:- (ক) শৃঙ্খলা ও বিধি পরিপন্থি আচরণ বা অসদাচরণ করা; (খ) পদমর্যাদার সহিত সামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ কোনো আচরণ করা; (গ) কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকা; (ঘ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্যারেডে অনুপস্থিত থাকা; (ঙ) অর্পিত দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন বা অবহেলা বা প্রতারণা করা; (চ) উৎকোচ গ্রহণ বা অন্য কোনো সদস্যের উৎকোচ গ্রহণের বিষয়ে জ্ঞাত হওয়া সত্ত্বেও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করা; (ছ) সরকারি সম্পত্তি বিনষ্ট করা বা ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পত্তির ব্যবহার বা সরকারি দলিল জাল বা গোপন করা; (জ) সরকারি বা ইউনিটের সদস্যের সম্পত্তি চুরি, অসাধুভাবে আত্মসাৎ অথবা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা; (ঝ) চোরাই সম্পত্তি জ্ঞাতসারে বা উহা চোরাই সম্পত্তি বলিয়া বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও অসাধু বা প্রতারণামূলকভাবে উহা গ্রহণ করা বা নিজের তত্ত্বাবধানে রাখা; (ঞ) প্রতারণার উদ্দেশ্যে অথবা কোনো ব্যক্তিকে অবৈধভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত করিবার উদ্দেশ্যে কোনো কার্য সম্পাদন বা বিচ্যুতি সংঘটন করা; (ট) জরুরি বা আর্থিক বিষয়ে দালিলিক কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন অথবা প্রতারণামূলক তথ্য প্রদান অথবা জালিয়াতিকরণ অথবা কোনো বিচ্যুতি সংঘটন করা; (ঠ) চাকরিতে নিয়োগের জন্য মিথ্যা তথ্য প্রদান করা; (ড) চাকরির শর্তানুযায়ী গৃহীত শপথ ভঙ্গ করা; (ঢ) দাপ্তরিক কোনো বিষয়ে জ্ঞাত থাকা সত্ত্বেও তৎসম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করা; (ণ) ব্যাটালিয়ন, কোম্পানি বা বিধির অধীন জারীকৃত কোনো আদেশ পালন করিতে অবহেলা করা; এবং (ত) ধারা ১৭-তে উল্লিখিত শৃঙ্খলা ও আচরণ এবং ধারা ১৮-তে উল্লিখিত বিধান লঙ্ঘন করা। (২) ইউনিটের কোনো সদস্য, যাহার বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বা যাহার বিরুদ্ধে কোনো তদন্তকার্য পরিচালনা করা হইবে তাহাকে নিম্নবর্ণিত কর্তৃপক্ষ কর্তৃক সাময়িক বরখাস্ত করা যাইবে, যথা:- (ক) ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে সরকার কর্তৃক; (খ) পুলিশ পরিদর্শকের ক্ষেত্রে পুলিশ মহাপরিদর্শক কর্তৃক; এবং (গ) অধস্তন কর্মকর্তা বা আর্মড পুলিশ সদস্যের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক।

End of ধারা ১৯. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬