Skip to content

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬

ধারা ২০বিভাগীয় কার্যধারায় আরোপযোগ্য দণ্ড

বলবৎপঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ

পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ

ধারা ২০

20. বিভাগীয় কার্যধারায় আরোপযোগ্য দণ্ড (১) বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত কোনো ইউনিট সদস্যকে নিম্নবর্ণিত যেকোনো গুরুদণ্ড প্রদান করা যাইবে, যথা:- (ক) চাকরি হইতে বরখাস্ত; (খ) চাকরি হইতে অপসারণ; (গ) বাধ্যতামূলক অবসর; (ঘ) চাকরি হইতে অব্যাহতি; (ঙ) নির্দিষ্ট সময়ের জন্য পদাবনতি; (চ) নির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি বন্ধ; (ছ) অনূর্ধ্ব এক বৎসরের জ্যেষ্ঠতা বা বেতন ও ভাতাদি বাজেয়াপ্ত; এবং (জ) নির্দিষ্ট সময়ের জন্য বেতন বৃদ্ধি স্থগিত। (২) বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত কোনো ইউনিট সদস্যকে নিম্নবর্ণিত এক বা একাধিক লঘু দণ্ড প্রদান করা যাইবে, যথা:- (ক) অনূর্ধ্ব এক মাসের বেতনের সমপরিমাণ টাকা জরিমানা; (খ) তিরস্কার; (গ) অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) দিনের জন্য কোয়ার্টার গার্ডে আটক রাখা; (ঘ) অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) দিনের জন্য ব্যাটালিয়নে আটক রাখা এবং তৎসহ এক্সট্রা ড্রিল (Extra Drill), এক্সট্রাগার্ড (Extra Guard), ফ্যাটিগ (Fatigue) বা অন্য কোনো ডিউটি প্রদান; এবং (ঙ) দৈনিক ২ (দুই) ঘণ্টা করিয়া অনূর্ধ্ব ১৪ (চৌদ্দ) দিনের জন্য শাস্তিস্বরূপ ড্রিল (Drill) প্রদান। (৩) পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত মহাপরিদর্শক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পুলিশ সুপারের নিম্নে নহেন এইরূপ ঊর্ধ্বতন কর্মকর্তা, তাহার অধীনস্থ কোনো ইউনিট সদস্যকে উপ-ধারা (১) বা উপ-ধারা (২) এ উল্লিখিত যেকোনো এক বা একাধিক দণ্ড প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, উপ-ধারা (২) এর দফা (গ) হইতে দফা (ঙ)-তে উল্লিখিত দণ্ড কর্মকর্তা ও অধস্তন কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না: আরও শর্ত থাকে যে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (৪) আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান না করিয়া কোনো ইউনিট সদস্যকে এই ধারার অধীন কোনো দণ্ড প্রদান করা যাইবে না।

End of ধারা ২০. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬