আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ২১বিভাগীয় কার্যধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল
বলবৎ
পঞ্চম অধ্যায় শৃঙ্খলা ও আচরণ
ধারা ২১
21. বিভাগীয় কার্যধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল (১) ধারা ২০ এর অধীন প্রদত্ত আদেশের বিরুদ্ধে আদেশ প্রদানের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিম্নবর্ণিত কর্তৃপক্ষের নিকট আপিল করা যাইবে, যথা:- (ক) ব্যাটালিয়ন অধিনায়ক অথবা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ সুপারের আদেশের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত উপ-মহাপরিদর্শকের নিকট; অথবা (খ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের আদেশের ক্ষেত্রে পুলিশ মহাপরিদর্শকের নিকট। (২) উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ)-তে প্রদত্ত আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।