Skip to content

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬

ধারা ২৬বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত প্রদত্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপিল

বলবৎষষ্ঠ অধ্যায় আদালত গঠন, বিচার ও দণ্ড

ষষ্ঠ অধ্যায় আদালত গঠন, বিচার ও দণ্ড

ধারা ২৬

26. বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত প্রদত্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপিল (১) বিশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালতের যেকোনো দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সংক্ষুদ্ধ ব্যক্তি নিম্নবর্ণিত কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন, যথা:- (ক) ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে সরকারের নিকট; এবং (খ) পুলিশ পরিদর্শক, অধস্তন কর্মকর্তা বা আর্মড পুলিশ সদস্যের ক্ষেত্রে পুলিশ মহাপরিদর্শকের নিকট। (২) সংক্ষিপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদালতের যেকোনো দন্ডাদেশের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রাপ্তির তারিখ হইতে ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি নিম্নবর্ণিত কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন, যথা:- (ক) ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে সরকারের নিকট; (খ) পুলিশ পরিদর্শকের ক্ষেত্রে পুলিশ মহাপরিদর্শকের নিকট; এবং (গ) অধস্তন কর্মকর্তা বা আর্মড পুলিশ সদস্যের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নিকট। (৩) উপ-ধারা (১) বা উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আপিল মামলার ক্ষেত্রে সরকার বা পুলিশ মহাপরিদর্শক অথবা ক্ষেত্রমত, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক- (ক) দণ্ডটি নিশ্চিত করিতে পারিবেন অথবা আইনগত বৈধ কর্তৃত্বমতে যেকোনো দণ্ড আরোপ করিতে পারিবেন; (খ) দোষী সাব্যস্তকরণ বাতিল ঘোষণা করিতে পারিবেন এবং অভিযুক্তকে এইরূপ যেকোনো অপরাধে দোষী সাব্যস্ত করিতে পারিবেন যাহা বিশেষ আদালত করিতে পারিত, কিংবা একই বা সংশোধিত অভিযোগের ভিত্তিতে নূতন করিয়া বিচারের আদেশ প্রদান করিতে পারিবেন; অথবা (গ) অভিযুক্তকে অভিযোগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন কোনো নিশ্চিতকরণ আদেশ প্রদান করা যাইবে না যতক্ষণ না আপিল আবেদনের সময়সীমা অতিক্রান্ত হয় অথবা যদি উক্ত সময়ের মধ্যে আপিল করা হইলে আপিলের নিষ্পত্তি না হয়।

End of ধারা ২৬. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬