আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ২৭বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালতের বিচার পদ্ধতি
বলবৎ
ষষ্ঠ অধ্যায় আদালত গঠন, বিচার ও দণ্ড
ধারা ২৭
27. বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালতের বিচার পদ্ধতি (১) বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত ফৌজদারি কার্যবিধির অধীন গঠিত আদালত বলিয়া গণ্য হইবে। (২) বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালতের বিচার পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির Chapter XXII অনুযায়ী সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, যতদূর সম্ভব, অনুসরণ করিতে হইবে।