Skip to content

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬

ধারা ১০জাতীয় পলিসি কাউন্সিল গঠন

বলবৎ

ধারা ১০

10. জাতীয় পলিসি কাউন্সিল গঠন (১) বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি 'জাতীয় পলিসি কাউন্সিল' গঠিত হইবে, যথা:- (ক) প্রধানমন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; (গ) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়; (ঘ) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (ঙ) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়; (চ) মন্ত্রিপরিষদ সচিব; (ছ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব; (জ) সিনিয়র সচিব/সচিব, অর্থ বিভাগ; (ঝ) সিনিয়র সচিব/সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; (ঞ) সিনিয়র সচিব/সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়; (ট) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; (ঠ) সিনিয়র সচিব/সচিব, বিদ্যুৎ বিভাগ, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) কাউন্সিল, প্রয়োজনে, যেকোনো উপযুক্ত ব্যক্তিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট (Co-opt) করিতে অথবা উহার বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে। (৩) কাউন্সিলের কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:- (ক) বিশেষ সৌরবিদ্যুৎ বিস্তার ও জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক নীতিগত দিকনির্দেশনা প্রদান; (খ) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সাধন; এবং (গ) নেট-মিটারিং, প্রণোদনা প্যাকেজ, ট্যারিফ কাঠামো এবং বিনিয়োগ মডেল (OPEX ও CAPEX) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬