Skip to content

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬

ধারা ১১স্থানীয় কারিগরি ও সমন্বয় কমিটি গঠন

বলবৎ

ধারা ১১

11. স্থানীয় কারিগরি ও সমন্বয় কমিটি গঠন (১) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে জেলা পর্যায়ে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে 'জেলা কারিগরি ও সমন্বয় কমিটি', অতঃপর এই ধারায় জেলা কমিটি বলিয়া উল্লিখিত, গঠিত হইবে, যথা:- (ক) জেলা প্রশাসক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) পুলিশ সুপারিনটেনডেন্ট; (গ) প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশন (প্রযোজ্য ক্ষেত্রে); (ঘ) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ; (৬) সিভিল সার্জন; (চ) বিভাগীয় বন কর্মকর্তা; (ছ) নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ; (জ) নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; (ঝ) নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; (ঞ) নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; (ট) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা; (ঠ) প্রধান নির্বাহী কর্মকর্তা/পৌর নির্বাহী কর্মকর্তা (পৌরসভাসমূহ); (ড) বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির জেলা প্রধান (একাধিক থাকিলে); এবং (ঢ) জেলা সদরের বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির জেলা প্রধান, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) জেলা কমিটি, প্রয়োজনে, যেকোনো উপযুক্ত ব্যক্তিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট (Co-opt) করিতে পারিবে। (৩) জেলা কমিটির কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:- (ক) সংশ্লিষ্ট জেলায় বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা, পর্যবেক্ষণ, পরামর্শ ও নির্দেশনা প্রদান; (খ) কার্যক্রম বাস্তবায়নে কোনো অস্পষ্টতা থাকিলে তাহা দূরীকরণ; (গ) কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রতি ৩ (তিন) মাস অন্তর কাউন্সিলের নিকট প্রেরণ; (ঘ) কার্যক্রম সংক্রান্ত বিরোধ, যদি থাকে, নিষ্পত্তিকরণ; এবং (৬) সংশ্লিষ্ট গ্রাহকগণকে প্রশিক্ষণ প্রদান এবং অগ্রগতি সম্পর্কে অবহিতকরণ। (৪) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে উপজেলা পর্যায়ে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে 'উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি', অতঃপর এই ধারায় উপজেলা কমিটি বলিয়া উল্লিখিত, গঠিত হইবে, যথা:- (ক) উপজেলা নির্বাহী অফিসার, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট উপজেলার কোনো সরকারি কলেজের অধ্যক্ষ (যদি থাকে); (গ) সহকারী কমিশনার (ভূমি); (ঘ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি); (৬) উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; (চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও); (ছ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; (জ) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট উপজেলার কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (যদি থাকে); (ঝ) উপজেলা শিক্ষা অফিসার; (ঞ) বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির উপজেলা প্রধান (একাধিক থাকিলে); এবং (ট) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির উপজেলা প্রধান (যে প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা সর্বাধিক), যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (৫) উপজেলা কমিটি, প্রয়োজনে, যেকোনো উপযুক্ত ব্যক্তিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট (Co-opt) করিতে পারিবে। (৬) উপজেলা কমিটির কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:- (ক) সংশ্লিষ্ট উপজেলায় কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা, পর্যবেক্ষণ, পরামর্শ ও নির্দেশনা প্রদান; (খ) কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন দলিলাদি সংরক্ষণ; (গ) কার্যক্রম বাস্তবায়নে কোনো অস্পষ্টতা থাকিলে উহা দুরীকরণ; (ঘ) কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রতি ১ (এক) মাস অন্তর জেলা কমিটিতে প্রেরণ; (ঙ) কার্যক্রম সংক্রান্ত বিরোধ, যদি থাকে, নিষ্পত্তিকরণ এবং, প্রয়োজনে, জেলা কমিটির নিকট প্রেরণ; এবং (চ) সংশ্লিষ্ট গ্রাহকগণকে প্রশিক্ষণ ও অগ্রগতি অবহিতকরণ।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬