বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ১২বিশেষ সৌরবিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি বা চোরাই মাল গ্রহণ ও দণ্ড
বলবৎ
ধারা ১২
12. বিশেষ সৌরবিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি বা চোরাই মাল গ্রহণ ও দণ্ড (১) কোনো ব্যক্তি যদি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা হইতে বিদ্যুৎ বা উহার কোনো যন্ত্রাংশ চুরি করেন, তাহা হইলে উক্ত কার্য একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন। (২) কোনো ব্যক্তি যদি চোরাই বলিয়া জানা সত্ত্বেও বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার কোনো যন্ত্রাংশ ক্রয়, বিক্রয় বা নিজ হেফাজতে রাখেন, তাহা হইলে উক্ত কার্য একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন।