বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ১৩বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষতিসাধন ও দণ্ড
বলবৎ
ধারা ১৩
13. বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষতিসাধন ও দণ্ড কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার কোনো যন্ত্রাংশের ক্ষতিসাধন করিলে, উহা একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন।