বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ১৪অবৈধ লাইন সংযোগ ও দণ্ড
বলবৎ
ধারা ১৪
14. অবৈধ লাইন সংযোগ ও দণ্ড কোনো ব্যক্তি উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতিরেকে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা হইতে অন্য কোনো ব্যক্তিকে অবৈধ সংযোগ প্রদান করিলে, উহা একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন।