বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ২১স্পষ্টীকরণ ও ব্যাখ্যা প্রদান
বলবৎ
ধারা ২১
21. স্পষ্টীকরণ ও ব্যাখ্যা প্রদান এই অধ্যাদেশের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসামঞ্জস্যতা দেখা দিলে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই অধ্যাদেশের বিধানাবলির সহিত সামঞ্জস্য রাখিয়া উক্ত অস্পষ্টতা ও অসামঞ্জস্যতা দূরীকরণার্থে প্রয়োজনীয় ব্যাখ্যা, আদেশ বা নির্দেশিকা জারি করিতে পারিবে।