বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ২২হেফাজত
বলবৎ
ধারা ২২
22. হেফাজত এই অধ্যাদেশ জারির পূর্বে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম গতিশীল করিবার লক্ষ্যে সরকার কর্তৃক জারিকৃত আদেশ, প্রজ্ঞাপন, নীতিমালা, নির্দেশিকা ও গাইডলাইন এবং উহাদের অধীনে সম্পাদিত বা চলমান কার্যক্রম এই অধ্যাদেশের আওতায় সম্পাদিত হইয়াছে বা চলমান রহিয়াছে বলিয়া গণ্য হইবে।