বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ৪বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন
ধারা ৪
4. বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন (১) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে উপযুক্ত স্থানে স্থাপন করা যাইবে। (২) উপ-ধারা (১)-এ যাহা কিছুই থাকুক না কেন, যে সকল প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রহিয়াছে, তাহারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করিতে পারিবে। ৫। সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নির্বাচন।- (১) উপযুক্ত কর্তৃপক্ষ প্রচলিত তালিকাভুক্তি পদ্ধতি সহজীকরণপূর্বক ওপেক্স ও ক্যাপেক্স মডেলে বিনিয়োগের জন্য জেলাভিত্তিক নির্দিষ্ট সংখ্যক যোগ্য সার্ভিস প্রোভাইডারের তালিকা প্রস্তুত, পরিমার্জন ও সংরক্ষণ করিবে। (২) উপ-ধারা (১)-এর অধীন যোগ্য বিবেচিত প্রতিষ্ঠানসমূহ, নির্ধারিত নিবন্ধন ফি প্রদান সাপেক্ষে, সার্ভিস প্রোভাইডার হিসাবে তালিকাভুক্ত হইবে। (৩) তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডারগণের মধ্য হইতে, গ্রাহক কর্তৃক প্রতিযোগিতার মাধ্যমে, উপযুক্ত সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হইবে। (৪) সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নির্বাচনের লক্ষ্যে প্রস্তাব দলিল, প্রস্তাব আহ্বান, প্রস্তাব উপাত্ত শীট এবং মূল্যায়ন ও নির্বাচন মানদণ্ড সংক্রান্ত বিষয় সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত হইবে। (৫) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, কোনো গ্রাহক ইচ্ছা করিলে সার্ভিস প্রোভাইডার ব্যতিরেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত কোনো প্রতিষ্ঠানের দ্বারাও বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করিতে পারিবেন।