বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ৮স্রেডা কর্তৃক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ
বলবৎ
ধারা ৮
8. স্রেডা কর্তৃক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২ (২০১২ সনের ৪৮ নং আইন) এর অধীনে গঠিত টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) উহার ওয়েবসাইটে স্থাপিত বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সকল তথ্যাদি সংরক্ষণ করিবে এবং উক্ত ব্যবস্থাসমূহ সচল রহিয়াছে কি না তাহা নিয়মিত পর্যবেক্ষণ করিবে।