বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
ধারা ৭ক্রয় সংক্রান্ত বিশেষ বিধান
ধারা ৭
7. ক্রয় সংক্রান্ত বিশেষ বিধান পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (২০০৬ সনের ২৪ নং আইন), ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬ (২০২৬ সনের ১০৪ নং আইন) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে (ক) ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে (Limited Tendering Method) পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা অনুর্ধ্ব ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত হইবে; (খ) বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) ব্যবহার আবশ্যক হইবে না; (গ) গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন ও অনুমোদনের ক্ষেত্রে ক্রয়কারী বা প্রস্তাব আহ্বানকারী কর্তৃপক্ষের এক ধাপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদনকারী কর্তৃপক্ষ বলিয়া গণ্য হইবেন; এবং (ঘ) গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির মেয়াদ সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত হইবে।