ধারা ১৮
18. বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিম্নরূপ হইবেঃ-
(ক) সিন্ডিকেট;
(খ) [ একাডেমিক] কাউন্সিল;
[ (খখ) মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি;]
(গ) ফ্যাকালটিস;
(ঘ) পাঠক্রমের কমিটিসমূহ;
[ (ঘঘ) কারিকুলাম কমিটি;]
(ঙ) বোর্ডস্ অব এ্যাডভান্সড্ স্টাডিজ;
(চ) অর্থ-কমিটি;
(ছ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি;
(জ) নির্বাচন বোর্ড;
(ঝ) সংবিধি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলিয়া ঘোষিত অন্য যে কোন কর্তৃপক্ষ।
- 23. "একাডেমিক" শব্দটি "অ্যাকাদেমী" শব্দটির পরিবর্তে ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
- 24. দফা (খখ) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ১৩(ক) ধারাবলে সনি্নবেশিত যাহা ১১ অক্টোবর, ২০০৬ তারিখ হইতে কার্যকর।
- 25. দফা (ঘঘ) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ১৩(খ) ধারাবলে সন্নিবেশিত যাহা ১১ অক্টোবর, ২০০৬ তারিখ হইতে কার্যকর।
End of ধারা ১৮.
সূচিপত্র দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০