Skip to content

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

ধারা ১৯সিন্ডিকেট

বলবৎ

ধারা ১৯

19. সিন্ডিকেট [ (১) নিম্নলিখিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর অথবা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন অধ্যক্ষ, যাহাদের একজন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এবং অপরজন কলেজের অধ্যক্ষ হইবেন; (ঙ) দুইজন ডীন, যাহাদের মধ্যে একজন চ্যান্সেলর কতৃর্ক এবং অপরজন সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত হইবেন; (চ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন শিক্ষক, যাহাদের একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং অপরজন সহকারী অধ্যাপক বা প্রভাষক হইবেন; (ছ) সরকার কতৃর্ক মনোনীত যুগ্ম-সচিব বা তদূর্ধব পর্যায়ের দুইজন কর্মকর্তা; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ যাহাদের একজন ইসলামিক শিক্ষায় এবং অপরজন সাধারণ শিক্ষায় উৎসাহী; (ঝ) বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্য হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন স্নাতক যাহারা সমাজে সুপ্রতিষ্ঠিত; (ঞ) সরকার কর্তৃক মনোনীত দুইজন অধ্যক্ষ, যাহাদের একজন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং অপরজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ হইবেন; এবং (ট) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত একজন প্রাধ্যক্ষ। (১ক) দফা (ঙ) তে উল্লিখিত সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য এবং দফা (জ) ও (ট) তে উল্লিখিত সদস্যগণ সিন্ডিকেট কর্তৃক উহার প্রথম সভায় মনোনীত হইবেন।] (২) সিন্ডিকেট কর্তৃক নির্বাচিত এবং মনোনীত সদস্যগণ দুই বৎসর সময়ের জন্য সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন,কিন্তু তাঁহাদের উত্তরাধিকারীগণ কর্মভার গ্রহণ না করা পর্যন্ত তাঁহারা ঐ পদে বহাল থাকিবেন। (৩) সিন্ডিকেটের কোন বৈঠকে কোরাম পূরণের জন্য অন্ততঃপক্ষে সিন্ডিকেটের মোট সদস্যের এক-তৃতীয়াংশের উপস্থিতির প্রয়োজন হইবে।

  1. 26. উপ-ধারা (১) এবং (১ক) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ১৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০